মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:৩০ এএম
৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

আজ মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬। বিশ্ব ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পরিবর্তন, সাংস্কৃতিক অগ্রগতি এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিনের কারণে দিনটি বিশেষভাবে স্মরণীয়। ইতিহাসের পাতায় এই দিনে সংঘটিত হয়েছে বহু উল্লেখযোগ্য ঘটনা, যা বিশ্ব ও উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

উল্লেখযোগ্য ঘটনাবলি: ১৫৫০ - প্রথম চকোলেট বাজারে আসে। ১৬০৭ - ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গীত হয়। ১৭৬৩ - বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন। ১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে। ১৮৯৬ - বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়। ১৯০৪ - নরওয়ে স্বাধীনতা লাভ করে। ১৯০৫ - লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯২৭ - বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে। ১৯২৯ - ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে। ১৯৩১ - বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিভ্রমণ শুরু করেন। ১৯৩৭ - উত্তর চীনে জাপান হামলা চালায়। ১৯৫৭ - চীনের পর্বতারোহীরা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ১৯৭১ - জেড ফোর্স (বাংলাদেশ) গঠন দিবস। ১৯৭৩ - ইরাকে সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড। ১৯৭৭ - সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ। ১৯৮২ - কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত হয়। ১৯৮৭ - ভারতে বাসে শিখ চরমপন্থিদের হামলায় ৪৬ হিন্দু নিহত। ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পাস। ২০০৪ - ১২২ বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়। ২০০৫ - লন্ডনের তিনটি মেট্রো স্টেশন এবং একটি বাসস্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৭০০ এরও বেশি মানুষ আহত হয়। জন্ম: ১০৫৩ - জাপানের সম্রাট সিরাকাওয়া। ১১১৯ - জাপানের সম্রাট সোতুকু। ১৮৮৭ - চিত্রশিল্পী মার্ক শাগাল। ১৮৮৮ - বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব। ১৯০৫ - প্রবোধকুমার সান্যাল প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক। ১৯১৪ - অনিল বিশ্বাস, ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক। ১৯২০ - দিলীপকুমার বিশ্বাস প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক। ১৯৪৪ - আইভি রহমান, বাংলাদেশি রাজনীতিবিদ ও সমাজকর্মী। ১৯৬৩ - পাকিস্তানের টেস্ট অলরাউন্ডার নাভিদ আনজুম। ১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী কারেন মালিনা হোয়াইট। ১৯৮১ - মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক। ১৯৮২ - মমতাজ আলীয়া আকবরী, বাংলাদেশি মডেল, উপস্থাপক, অভিনেত্রী। ১৯৮৪ - মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক। ১৯৮৮ - কেটি পার্কিন্স, নিউজিল্যান্ডীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৯২ - স্প্যানিশ অভিনেত্রী ও গায়িকা নাথালিয়া রামোস।

মৃত্যু: ১৩০৪ - পোপ একাদশ বেনেডিক্ট। ১৩০৭ - ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড। ১৫৭৩ - ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওয়ার। ১৯১০ - বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ, সমাজসংস্কারক, সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ। ১৯৩০ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত। ১৯৩১ - দীনেশ গুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী। ১৯৬৫ - ইংল্যান্ডের পেসার বিল হিথচ। ১৯৭২ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডানের দ্বিতীয় বাদশাহ। ১৯৯৮ - মাসুদ আবিওলা, নাইজেরিয়ায় শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা। ২০০৭ - আহসান উল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। ২০২১ - বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

রোনালদোর বিশ্বকাপ শেষ, অতিরিক্ত সময়ে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রক্ষণভাগের সতর্কতায় স্পেন-পর্তুগাল ম্যাচে টানটান উত্তেজনা

দুই গোলরক্ষকের বীরত্বে ডেডলক, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন ও পর্তুগাল

লামিন-বায়েলার জোড়া সুযোগ নস্যাৎ, স্পেনের সামনে পর্তুগালের ত্রাণকর্তা দিওগো কোস্তা

যশোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও রেক্টিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার ২

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন  দিবস উদযাপন

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদান  / উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি মোসলেহ উদ্দিন ফরিদের

প্রভাতী ট্রেনসহ ছয়দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান,রেল অবরোধের আল্টিমেটাম

যশোরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে দুই লাখ আত্মসাৎ, পিবিআইয়ের জালে ৩ প্রতারক

যশোরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার, আটক ৪

যশোরে চাকুসহ যুবক আটক

আদালত চত্বরে মোবাইল-ব্যাগ টানাটানি, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুক্ত

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রিয়াদ আটক

খুলনাসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গ্রাম উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: গাজী এনামুল

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রাতে ব্রাজিলের খেলা দেখে ঘুম, সকালে যুবকের মরদেহ উদ্ধার

X