রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ইতিহাসে ৫ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৫ এএম
ইতিহাসে ৫ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনা

আজ ৫ জুলাই ২০২৬, রোববার। ইতিহাসের পাতায় ৫ জুলাই নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বৈজ্ঞানিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার সাক্ষী। এই দিনে যেমন প্রকাশিত হয়েছিল স্যার আইজাক নিউটনের বিখ্যাত গ্রন্থ ‘ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’, তেমনি স্বাধীনতা অর্জন করে ভেনিজুয়েলা ও আলজেরিয়ার মতো দেশ। এছাড়া জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং এদিনই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব।

ঘটনাবলি: ৬৬১ - ইমাম হাসান (রা.) এবং মুয়াবিয়ার (রা.) মধ্যে সন্ধি স্থাপন। ১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশ হয়। ১৮১১ - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়। ১৮৪১ - টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন। ১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়। ১৯৩২ - অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ। ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদন হয়। ১৯৪৮ - ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়। ১৯৫৪ - বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার। ১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৭৫ - কেচাভার্দের স্বাধীনতা লাভ। ১৯৭৭ - পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারণ করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন। ১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়। ১৯৯৬ - ব্রিটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়। ২০০২ - ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।

জন্ম: ১৮৫৭ - জার্মানির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন। ১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার। ১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। ১৮৯১ - জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী। ১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। ১৯২৬ - জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা, পরিচালক ও নাট্যব্যক্তিত্ব। ১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। ১৯৩৬ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী। ১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ। ১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক। ১৯৪৪ - দীপঙ্কর দে, ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।

১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।

১৯৯৫ - পি ভি সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

মৃত্যু: ১৮২৬ - ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস।

১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী।

১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।

১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।

১৯৬৯ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার। জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।

১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।

২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়ামতের দিনে কেন আফসোস করবেন মানুষ?

নরওয়ে-জুজু কাটাতে মরিয়া ব্রাজিল, ব্যর্থতার ইতিহাস থেকেই খুঁজছে প্রেরণা

এমবাপের জাদুতে প্যারাগুয়ের প্রতিরোধ ভেঙ্গে শেষ আটে ফ্রান্স

‘মেটার এআই বিনিয়োগে মিলছে না প্রত্যাশিত ফল’

ইতিহাসে ৫ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনা

পিতার শেষ বিদায় অনুষ্ঠানে কেন নেই মোজতবা?

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আমির হাতামির

তৃণমূল সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল ঋতব্রত শিবির

স্বাগতিক কানাডাকে বিদায় করে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার রক্ষণ ভেঙে মরক্কোর জোড়া গোল

হাকিমি-উনাহি ম্যাজিক, দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড মরক্কোর

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

যশোরে কারখানায় চুরির সময় যুবক আটক

মাউশির নতুন সিদ্ধান্তে বদলাচ্ছে শিক্ষকদের ইনক্রিমেন্ট

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

মোরেলগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকা আত্মসাত আটক ১

দিরাই হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

মণিরামপুরে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

মহেশপুরে কয়েকটি হিন্দু পরিবারের ভারত গমনের দাবি, নীরবে সম্পত্তি বিক্রির অভিযোগ

X