মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর ২টা পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

আজ সোনার ভরি কত?

এফপিএবি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি: সাশ্রয়ী চোখের চিকিৎসাসেবা সম্প্রসারণ

খামেনির মরদেহ আজ কোমে, জানাজা ও বিশাল শোক র‍্যালি

বদরগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণা, থানায় অভিযোগের পর অর্থ লেনদেনে আপস!

আদিতমারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

যশোর-বেনাপোল রেললাইন ডাবলকরণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই / খুলবে নতুন সম্ভাবনার দ্বার

জুনে সড়কে ৪৩৮ জনের প্রাণহানি

৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

রোনালদোর বিশ্বকাপ শেষ, অতিরিক্ত সময়ে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রক্ষণভাগের সতর্কতায় স্পেন-পর্তুগাল ম্যাচে টানটান উত্তেজনা

দুই গোলরক্ষকের বীরত্বে ডেডলক, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন ও পর্তুগাল

লামিন-বায়েলার জোড়া সুযোগ নস্যাৎ, স্পেনের সামনে পর্তুগালের ত্রাণকর্তা দিওগো কোস্তা

যশোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও রেক্টিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার ২

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন  দিবস উদযাপন

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদান  / উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি মোসলেহ উদ্দিন ফরিদের

প্রভাতী ট্রেনসহ ছয়দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান,রেল অবরোধের আল্টিমেটাম

X