মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

গাইবান্ধায় টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন

মো. তানভীর রহমান, গাইবান্ধা:
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার এবং পুনরায় নবায়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা টিসিবি ডিলার বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অন্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি টিসিবির পক্ষ থেকে ২০২৬ সালের জুন মাসে যেসব ডিলারের মেয়াদ শেষ হয়েছে, তাদের ডিলারশিপ পুনঃনবায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন ও মর্মাহত। গাইবান্ধা জেলায় বর্তমানে মোট ১২৬ জন টিসিবি ডিলার রয়েছেন।

তারা বলেন, অধিকাংশ ডিলারের বয়স ৪০ থেকে ৫৫ বছর বা তার বেশি। এ বয়সে ডিলারশিপ বাতিল করা হলে তারা চরম সংকটে পড়বেন। ডিলারদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ কিংবা পণ্য বিতরণে অনিয়মের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, ২০২২ সালের নীতিমালায় বলা ছিল, কোনো ধরনের অনিয়ম ছাড়া সুষ্ঠুভাবে ডিলারশিপ পরিচালনা করলে পরবর্তীতে নবায়নের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। কিন্তু বর্তমান নীতিমালায় সেই সুযোগ বাতিল করা হয়েছে।

মানববন্ধন থেকে টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধিত-২০২৫ বাতিল, মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন বন্ধের নির্দেশনা প্রত্যাহার, অভিযোগবিহীন ও সফলভাবে দায়িত্ব পালনকারী ডিলারদের পুনরায় নবায়নসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

পরে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন টিসিবি ডিলাররা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা আর্জেটিনার, ১৪ মিনিটেই মিশরের গোল

ঘরে বসে আয়ের ফাঁদে কলেজছাত্রীর দেড় লাখ টাকা খোয়া,মামলা

শার্শায় ২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চৌগাছায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় কিশোর আহত

মেয়াদ শেষের আগেই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জিতলেই কোয়ার্টারে, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

নৈশ প্রহরী আতিয়ার হত্যা মামলায় আরও একজন আটক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা-মা

বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য ‘হাফওয়ে হোম’ চালু

গাইবান্ধায় টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন

ভবন সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ হাসপাতালের চিকিৎসাসেবা

মাগুরায় বেশি দামে সার বিক্রি, জরিমানা ১ লাখ

মহেশপুর সীমান্তে ছয় মাসে মানবপাচারের সময় ৩৩২ জন আটক

অপপ্রচার ও বাল্যবিবাহ রোধে মহেশপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মণিরামপুরে অমলাধামে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

মণিরামপুরে স্ত্রী আঘাতে প্রতিবন্ধী স্বামীকে হত্যার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী আটক

বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তা, ১২ জেলায় বন্যার সতর্কতা

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ-গহনা আত্মসাৎ ও আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে ভ্রূণ হত্যা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা

X