মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ঘরে বসে আয়ের ফাঁদে কলেজছাত্রীর দেড় লাখ টাকা খোয়া,মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী নিজেই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী যশোর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি যশোর আইটি পার্কের একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ মে সকালে বাড়িতে অবস্থানকালে তিনি ফেসবুকে একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মের নামে ‘ঘরে বসে আয়’ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে থাকা লিংকে প্রবেশ করার পর প্রতারক চক্রের সঙ্গে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। পরে তাকে টেলিগ্রামে যুক্ত হতে বলা হয়।

সেখানে বিভিন্ন অনলাইন কাজের মাধ্যমে কমিশন আয়ের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা নেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বর এবং এলাকার কয়েকটি দোকানের নম্বর ব্যবহার করে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়। প্রতারকদের কথামতো তিনি একাধিক নম্বরে মোট ১ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকা পাঠান।

পরে প্রতারকরা জানায়, ভুল অ্যামাউন্ট উত্তোলনের কারণে তাকে আরও ৫৬ হাজার ৮১৩ টাকা জরিমানা দিতে হবে। এতে সন্দেহ হলে তিনি তার পাঠানো টাকা ফেরত চান। এজাহার অনুযায়ী, টাকা ফেরত চাইলে প্রতারকরা তাকে গালিগালাজ ও হুমকি দেয়।

পরবর্তীতে প্রতারক চক্রের সদস্যদের কোনো সন্ধান না পেয়ে সোমবার রাতে ভুক্তভোগী তরুণী যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা আর্জেটিনার, ১৪ মিনিটেই মিশরের গোল

ঘরে বসে আয়ের ফাঁদে কলেজছাত্রীর দেড় লাখ টাকা খোয়া,মামলা

শার্শায় ২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চৌগাছায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় কিশোর আহত

মেয়াদ শেষের আগেই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জিতলেই কোয়ার্টারে, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

নৈশ প্রহরী আতিয়ার হত্যা মামলায় আরও একজন আটক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা-মা

বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য ‘হাফওয়ে হোম’ চালু

গাইবান্ধায় টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন

ভবন সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ হাসপাতালের চিকিৎসাসেবা

মাগুরায় বেশি দামে সার বিক্রি, জরিমানা ১ লাখ

মহেশপুর সীমান্তে ছয় মাসে মানবপাচারের সময় ৩৩২ জন আটক

অপপ্রচার ও বাল্যবিবাহ রোধে মহেশপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মণিরামপুরে অমলাধামে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

মণিরামপুরে স্ত্রী আঘাতে প্রতিবন্ধী স্বামীকে হত্যার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী আটক

বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তা, ১২ জেলায় বন্যার সতর্কতা

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ-গহনা আত্মসাৎ ও আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে ভ্রূণ হত্যা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা

X