মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।

আকস্মিক এ সফরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং সেনাবাহিনীর চলমান মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্র ব্যবহারের অনুশীলন এবং বাস্তবধর্মী সামরিক প্রশিক্ষণের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এছাড়া গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

মহড়া শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে মাঠপর্যায়ে দীর্ঘ সময় পাশে পেয়ে সেনাসদস্যদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যই হতে পারে নতুন বাংলাদেশের শক্তি

ডা. জুবাইদা রহমান / তরুণ স্বাস্থ্য উদ্যোক্তা গড়ে তুলতে হবে

মারা গেলেন বিশ্বখ্যাত পপ গায়িকা লরেন বেনেট

জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা / অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

‘আমি ২০১৬ ইউরো জিতেছি, সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান’

স্টারলিংকের দক্ষিণ এশীয় ট্রানজিট হাব হচ্ছে বাংলাদেশ

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

চীনে ভূমিধসে ১৬ জন মাটির নিচে আটকা, আহত ২৭৫

দক্ষিণ ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষ

স্বাস্থ্যমন্ত্রী / গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

হরমুজ প্রণালীতে গ্যাস ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

মেসিকে ঠেকানোই হবে মিশরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

আজ সোনার ভরি কত?

এফপিএবি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি: সাশ্রয়ী চোখের চিকিৎসাসেবা সম্প্রসারণ

খামেনির মরদেহ আজ কোমে, জানাজা ও বিশাল শোক র‍্যালি

বদরগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণা, থানায় অভিযোগের পর অর্থ লেনদেনে আপস!

X