মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

‘আমি ২০১৬ ইউরো জিতেছি, সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ের ইতি ঘটল স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে। স্পেনের বিপক্ষে পরাজয়ের ফলে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও জাতীয় দলের হয়ে নিজের অবদান নিয়ে সন্তুষ্ট এই পর্তুগিজ কিংবদন্তি। তার ভাষায়, দেশের জার্সিতে তিনি সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছেন, তাই বিবেকের কাছে তিনি নির্ভার।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি ২০১৬ ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

বিশ্বকাপ ট্রফি না জিতলেও জাতীয় দলের হয়ে রোনালদোর অর্জন ঈর্ষণীয়। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ের পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার গর্বও প্রকাশ করেন তিনি।

রোনালদো বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো আন্তর্জাতিক শিরোপাই ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’

তবে অর্জনের কথা বললেও বিদায়ের কষ্ট লুকাননি রোনালদো। তার মতে, পর্তুগাল আরও ভালো খেলতে পারত, কিন্তু প্রতিপক্ষও ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল।

রোনালদো বলেন, ‘এভাবে বিদায় নিতে হওয়ায় অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না। অবশ্য আরও ভালো করা যেত। তবে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা ফাইনালে উঠবে, অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।’

বিশ্বকাপের ট্রফি অধরা থেকেই গেল। কিন্তু রোনালদোর চোখে জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক শিরোপা, বিশেষ করে ইউরো জয়ের স্মৃতি, তার ফুটবল জীবনের সবচেয়ে গর্বের অধ্যায় হিসেবেই থেকে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন বিশ্বখ্যাত পপ গায়িকা লরেন বেনেট

জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা / অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

‘আমি ২০১৬ ইউরো জিতেছি, সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান’

স্টারলিংকের দক্ষিণ এশীয় ট্রানজিট হাব হচ্ছে বাংলাদেশ

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

চীনে ভূমিধসে ১৬ জন মাটির নিচে আটকা, আহত ২৭৫

দক্ষিণ ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষ

স্বাস্থ্যমন্ত্রী / গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

হরমুজ প্রণালীতে গ্যাস ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

মেসিকে ঠেকানোই হবে মিশরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

আজ সোনার ভরি কত?

এফপিএবি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি: সাশ্রয়ী চোখের চিকিৎসাসেবা সম্প্রসারণ

খামেনির মরদেহ আজ কোমে, জানাজা ও বিশাল শোক র‍্যালি

বদরগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণা, থানায় অভিযোগের পর অর্থ লেনদেনে আপস!

আদিতমারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

X