শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চট্টগ্রামের বাঁশখালীর ভয়াবহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হাঁটু ও কোমরসমান পানিতে নেমে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) তিনি বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, দুর্ভোগের কথা শোনেন এবং নগদ আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বন্যার্ত মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করে ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তিনি বলেন, বিপদগ্রস্ত ও অসহায় মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসা উচিত। সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যাকবলিত মানুষের পাশে থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ তাদের ঘরবাড়ি, কৃষিজমি, ফসল এবং জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি পানিতে নেমে একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান, তাদের প্রয়োজনের কথা শোনেন এবং প্রত্যেক পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আবারও বাড়ল সোনার দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে রেফারি কে?

যশোরে রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা চরম ভোগান্তিতে শহরবাসী

শিল্পের উন্নয়নেই অর্থনীতির গতি

ইরানের বিভিন্ন এলাকায় রাতভর বিস্ফোরণ

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

চট্টগ্রামে শিশু ইরা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, সবচেয়ে বিপর্যস্ত সাতকানিয়া

যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ / সরকার আসে, সরকার যায়, শ্রমিকদের ভাগ্যের চাকা ঘোরে না : কেন্দ্রীয় সভাপতি

১২ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

ইরানের হিটলিস্টে এক নম্বরে ট্রাম্প

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের স্মরণীয় সাক্ষাৎ, সুনাগরিক হওয়ার আহ্বান

X