শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে এক কোটি ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক যুবকের নাম তৌফিকুর রহমান। তিনি শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আটকের পর বিকেলে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে এক ব্যক্তি স্বর্ণের বার নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছেন।

ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বিজিবির একটি দল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় তৌফিকুর রহমানকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি পূর্ণ স্বর্ণের বার এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৫৩৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯ লাখ টাকা।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বিকেলে মামলা দায়েরের পর সন্ধ্যায় আটক যুবককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মহেশপুরে ৬০ পরিবারে বিভিন্ন উপকরণ বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ তিন বনদস্যুর

অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

খুলনা কারাগার থেকে বন্দি পলাতক, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দূষণ নিয়ে উদ্বেগ: / ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তাজুল ইসলাম / রাষ্ট্র সংস্কার থেকে সরে আসার দায় বিএনপিকে বহন করতে হবে

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে : স্বাস্থ্যমন্ত্রী

X