শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

উজানের ভারী বৃষ্টি এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বর্ষণের কারণে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে সীমান্তবর্তী নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, গোয়াইন, যাদুকাটা এবং অন্যান্য নদ-নদীর পানি আগামী তিন দিনের মধ্যে আরও বাড়তে পারে। এর ফলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবণতা বেড়েছে। এতে হাওরাঞ্চলসহ দেশের নিম্নভূমিগুলো বারবার বন্যার ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে সুনামগঞ্জের মতো হাওর অধ্যুষিত এলাকায় কৃষি, মৎস্য এবং যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে।

এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের পাশাপাশি নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বন্যাকালে বিদ্যুৎ সংযোগ, নৌযান চলাচল এবং শিশুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি পূর্বাভাস নিয়মিত অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ মজুত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মহেশপুরে ৬০ পরিবারে বিভিন্ন উপকরণ বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ তিন বনদস্যুর

অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

খুলনা কারাগার থেকে বন্দি পলাতক, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দূষণ নিয়ে উদ্বেগ: / ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তাজুল ইসলাম / রাষ্ট্র সংস্কার থেকে সরে আসার দায় বিএনপিকে বহন করতে হবে

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে : স্বাস্থ্যমন্ত্রী

X