শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জাহাঙ্গীর আলম,মণিরামপুর(যশোর):
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে তিন কর্মচারী নিয়োগ দিয়ে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জালালপুর গ্রামের বাসিন্দা ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুনছুরুর রহমান যশোর আদালতে এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার দত্ত।

মামলার অভিযোগে বলা হয়েছে, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ ২০২১ সালে শেষ হয়। এরপর আসামিরা পরস্পরের যোগসাজশে একটি ভুয়া কমিটি গঠন করেন। পরে প্রতিষ্ঠাতা সদস্যসহ অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে অফিস সহায়ক, আয়া ও নিরাপত্তাকর্মী পদে তিনজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব নিয়োগের বিপরীতে আসামিরা মোট ৪২ লাখ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছেন। নিয়োগ পাওয়া তিন ব্যক্তি এখন পর্যন্ত বিদ্যালয়ে যোগদান করেননি এবং কোনো বেতনও উত্তোলন করেননি।

মামলার বাদী জানান, চলতি বছরের ৮ জুন বিষয়টি জানতে পেরে তিনি ও বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে ‘পারলে যা করার করে নিন’ বলে চলে যান। পরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতে মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মহেশপুরে ৬০ পরিবারে বিভিন্ন উপকরণ বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ তিন বনদস্যুর

অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

খুলনা কারাগার থেকে বন্দি পলাতক, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দূষণ নিয়ে উদ্বেগ: / ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তাজুল ইসলাম / রাষ্ট্র সংস্কার থেকে সরে আসার দায় বিএনপিকে বহন করতে হবে

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে : স্বাস্থ্যমন্ত্রী

X