শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছেন মূলত আর্লিং হলান্ডই। ২-১ ব্যবধানের জয়ে দলের দুটি গোলই তার। তবুও, বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই জয় এখনও যেন বিশ্বাস হচ্ছে না নরওয়ে ফরোয়ার্ডের!

ব্রাজিলকে হারিয়ে, নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য তুলে নিয়েছে নরওয়ে। প্রথমবারের মতো উঠেছে কোয়ার্টার-ফাইনালে। এবার, ইংল্যান্ড বাধা পেরিয়ে সেমি-ফাইনালে খেলার হাতছানি তাদের সামনে।

কিন্তু ব্রাজিল ম্যাচ নিয়েই এখনও যেন ঘোরের মধ্যে আছেন হলান্ড। চলতি আসরে এরই মধ্যে সাত গোল করা এই ফরোয়ার্ড ওই ম্যাচের অনুভূতি জানাতে স্রেফ একটা বাক্যই ব্যবহার করলেন।

“এখনও এটা সত্যি মনে হয় না।”

উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘ছোট’ দলগুলো চমক উপহার দিচ্ছে। কিন্তু হলান্ডের ভাবনাতেও ছিল না ব্রাজিলের বিপক্ষে জিততে পারবেন তারা!

“ভেবেছিলাম, এটা অসম্ভব। কিন্তু আমি ভুল ছিলাম।”

ব্রাজিলের পক্ষেই বাজি ছিল অধিকাংশের। নরওয়ের তাই তেমন কিছু হারানোর ভয় ছিল না। ম্যাচের আগে সতীর্থদের কী বলে উদ্বুদ্ধ করেছিলেন, সেটাও জানালেন হলান্ড।

“সতীর্থদের ম্যাচের আগে বলেছিলাম, চাপটা ওদের (ব্রাজিলের) ওপরে থাকবে। আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে এবং আমরা সেই কাজটিই করেছি, ফুটবল উপভোগ করেছি।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মহেশপুরে ৬০ পরিবারে বিভিন্ন উপকরণ বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ তিন বনদস্যুর

অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

খুলনা কারাগার থেকে বন্দি পলাতক, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দূষণ নিয়ে উদ্বেগ: / ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তাজুল ইসলাম / রাষ্ট্র সংস্কার থেকে সরে আসার দায় বিএনপিকে বহন করতে হবে

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে : স্বাস্থ্যমন্ত্রী

X