বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে?

সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সব লড়াই। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের শেষ আট দলের তালিকা। এবারও বিশ্বকাপে দেখা গেছে চমক, নাটকীয় প্রত্যাবর্তন এবং কয়েকটি স্মরণীয় জয়।

গত আসরের রানার্সআপ ফ্রান্স তীব্র গরমের মধ্যেও প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ফরাসিরা এবং মোট ১৪টি গোল করেছে।

শেষ ষোলোর প্রথম ম্যাচেই সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠে মরক্কো।

অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বদলি হিসেবে নেমে ম্যাচের ৯১তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।

সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ ষোলোর এই পর্বে এক ম্যাচে চার গোল করা একমাত্র দল তারাই।

এই রাউন্ডে সবচেয়ে বড় চমক দেখায় ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় ইউরোপের দলটি। ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করে তাদের জয়ের নায়ক তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।

শেষ ষোলোয় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও রুদ্ধশ্বাস লড়াইয়ে সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারায় টমাস টুখেলের ইংল্যান্ড।

অন্যদিকে, মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। শেষ ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।

বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার-ফাইনালের সূচি ফ্রান্স বনাম মরক্কো — শুক্রবার (১০ জুলাই), রাত ২:০০টা স্পেন বনাম বেলজিয়াম — শনিবার (১১ জুলাই), রাত ১:০০টা নরওয়ে বনাম ইংল্যান্ড — রোববার (১২ জুলাই), রাত ৩:০০টা আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — সোমবার (১৩ জুলাই), সকাল ৭:০০টা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্বর্ণের দামে অস্থিরতা

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

লঘুচাপের প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

ভারতে ভূমিধস: নিহত ১৮, নিখোঁজ একাধিক

গদি বাঁচাতে রাতারাতি ধর্ষককে এনকাউন্টারে দিলেন শুভেন্দু!

চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে দিশেহারা চট্টগ্রামের মানুষ

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে?

সেন্টমার্টিনে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মুখ খুললেন গৌতম সাহা

খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় নিয়োগকর্তাকে জরিমানা

প্রতিপক্ষের নেতিবাচক ফুটবলে ইংল্যান্ড লাভবান

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি

ইরানে মার্কিন বিমান হামলা, তেহরানের কঠোর হুঁশিয়ারি

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধস : ৩৩ ইউনিয়ন প্লাবিত, নিহত ১২

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি

টাইব্রেকারের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

X