
ইরানের আকাশসীমায় প্রবেশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে প্রবেশ করা মার্কিন ড্রোনটিকে দেশটির প্রতিরক্ষা ইউনিট সফলভাবে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করেছে। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর তীব্র আকাশ অভিযান ও আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুখপাত্র হোসেন মহবি মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের উড্ডয়নকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে বলেন যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিচালিত ‘আকাশ আগ্রাসনের’ কারণেই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটিকে সফলভাবে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইরানের আকাশসীমা সুরক্ষায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন
০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম
০৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
০৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম