শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের স্মরণীয় সাক্ষাৎ, সুনাগরিক হওয়ার আহ্বান

ঢাকা অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের স্মরণীয় সাক্ষাৎ

দিনভর রাষ্ট্রীয় কর্মসূচি, জাতীয় সংসদের অধিবেশন এবং দীর্ঘ মন্ত্রিপরিষদ বৈঠকের ব্যস্ততা শেষেও কুমিল্লার লালমাই উপজেলার একদল শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার রাতে জাতীয় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখা এবং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ তাদের কাছে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও তারা মনে করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির খোঁজ নেন এবং মনোযোগসহকারে শিক্ষা অর্জনের পরামর্শ দেন। একই সঙ্গে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

শিক্ষকদের প্রতিও ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আগামী দিনের দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।

জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার পক্ষ থেকে আয়োজিত এ শিক্ষা সফরে তারা প্রথমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এলডি হল ঘুরে দেখেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের অনন্য স্থাপত্য, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন। তারা চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন।

এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নেন। পরে জাতীয় সংসদে ওয়াকফ বিষয়ক প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, দীর্ঘ সংসদ অধিবেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত-সংশ্লিষ্ট বৈঠক এবং রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিয়ে ব্যস্ত কর্মদিবস শেষ করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, সবচেয়ে বিপর্যস্ত সাতকানিয়া

যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ / ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠায় শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান

১২ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

ইরানের হিটলিস্টে এক নম্বরে ট্রাম্প

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের স্মরণীয় সাক্ষাৎ, সুনাগরিক হওয়ার আহ্বান

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, লালমনিরহাটে বন্যার আশঙ্কা

স্পেন-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে তরুণ আটক, সিটিটিসির কাছে হস্তান্তর

যশোরসহ ১৪ জেলায় ঝড়ের আভাস

শামা ওবায়েদ / শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই

ইরান-যুক্তরাষ্ট্রের ফের যুদ্ধ শুরু

বারোবাজার : ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ

একটি সেতুর অভাবে মানুষের চরম দুর্ভোগ

কীভাবে শুরু হয়েছিল জুমার নামাজ?

জাহ্নবীর হাতের মেহেদিতে কার নাম লেখা?

১০ জুলাই: ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা

খেজুর-দুধ একসঙ্গে খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা মিলবে

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া

X