শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলা শুরু হলেও এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি ইসরায়েল। তবে দেশটির এই নীরবতা কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ পর্দার আড়ালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত বাড়তে থাকায় বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠক করেন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে আইডিএফকে যুদ্ধবিমানগুলোকে তাৎক্ষণিক উড্ডয়নের উপযোগী অবস্থায় রাখতে, গোয়েন্দা সংস্থাগুলোকে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করতে এবং মার্কিন বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি হঠাৎ ইসরায়েলের দিকে মোড় নিলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র অঞ্চল থেকে আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নিলেও সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সেগুলো আবার মোতায়েন করা হয়েছে। এর কয়েকটি আগে থেকেই বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল।

তেল আবিবের এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সরকারের নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অংশ নিতে প্রস্তুত।

তিনি আরও জানান, ইসরায়েল ইতোমধ্যেই ওয়াশিংটনকে জানিয়েছে, আইডিএফ একটি স্বতন্ত্র অভিযানের পরিকল্পনা করছে, যা মার্কিন বাহিনীর ওপর নির্ভরশীল নয়।

অন্যদিকে, সীমান্ত সুরক্ষার প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েলি বাহিনী, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর গতিবিধির ওপর কড়া নজর রাখছে আইডিএফ।

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় কোণঠাসা হয়ে ইরান তাদের প্রক্সি বা আঞ্চলিক মিত্রদের (হিজবুল্লাহ ও হুথি) ইসরায়েলের বিরুদ্ধে হামলার আদেশ দিতে পারে। ফলে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুুত নিচ্ছে ইসরায়েলি বাহিনী, বিশেষ করে লেবানন সীমান্তে।

তবে বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েল প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা বা সমঝোতা চুক্তির বিরোধী ছিল। ট্রাম্পের সাম্প্রতিক হামলা এবং চুক্তি বাতিলের ঘোষণাকে ইসরায়েল নিজেদের জন্য ইতিবাচক হিসেবেই দেখছে, কারণ এর ফলে তেহরান এমনিতেই দুর্বল হয়ে পড়ছে। তাই নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইসরায়েল তার মূল লক্ষ্য (ইরানকে দুর্বল করা) অর্জিত হতে দেখছে।

প্রসঙ্গত, ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে গত শনিবার ( ৫ জুলাই) হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছিল ইরান। সেই হামলার পর মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালি এলাকায় ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে অল্প সময়ের মধ্যেই কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এই হামলা এবং পাল্টা হামলার মধ্যেই গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রাম্প ঘোষণা দেন— ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ এবং বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পরেই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা করেছে মার্কিন বাহিনী।

বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমে মঙ্গলবার রাতে ৮০টি এবং দ্বিতীয় দফায় বুধবার রাতে ৯০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি, উপকূলীয় নজরদারি এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা।

আইআরজিসি’র কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সেন্টকমের হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত-বাহরাইনে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৮ ও ৯ জুলাই পাঁচটি প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আই২৪

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জুলাই: ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা

খেজুর-দুধ একসঙ্গে খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা মিলবে

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া

এমবাপ্পে-দেম্বেলের জোড়া গোলে মরক্কোকে ডুবিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

এমবাপ্পের পেনাল্টি রুখে দিয়ে ফরাসিদের স্তব্ধ করলেন ইয়াসিন বুনু

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি

ম্যাচের শুরুতে এমবাপ্পের মিস, সাইবারিহীন মরক্কোর নতুন ট্যাকটিক্যাল চমক

আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফন

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

X