শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে তরুণ আটক, সিটিটিসির কাছে হস্তান্তর

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে তরুণ আটক

যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তাহসীন ইসলাম ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তৃতীয় নম্বর আসামি। পুলিশ আরও জানায় , প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে আলোচিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে সিটিটিসি। ওই ঘটনার তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের স্মরণীয় সাক্ষাৎ, সুনাগরিক হওয়ার আহ্বান

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, লালমনিরহাটে বন্যার আশঙ্কা

স্পেন-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে তরুণ আটক, সিটিটিসির কাছে হস্তান্তর

যশোরসহ ১৪ জেলায় ঝড়ের আভাস

শামা ওবায়েদ / শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই

ইরান-যুক্তরাষ্ট্রের ফের যুদ্ধ শুরু

বারোবাজার : ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ

একটি সেতুর অভাবে মানুষের চরম দুর্ভোগ

কীভাবে শুরু হয়েছিল জুমার নামাজ?

জাহ্নবীর হাতের মেহেদিতে কার নাম লেখা?

১০ জুলাই: ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা

খেজুর-দুধ একসঙ্গে খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা মিলবে

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া

এমবাপ্পে-দেম্বেলের জোড়া গোলে মরক্কোকে ডুবিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

এমবাপ্পের পেনাল্টি রুখে দিয়ে ফরাসিদের স্তব্ধ করলেন ইয়াসিন বুনু

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি

ম্যাচের শুরুতে এমবাপ্পের মিস, সাইবারিহীন মরক্কোর নতুন ট্যাকটিক্যাল চমক

X