শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

আবারও বাড়ল সোনার দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বাজুস জানিয়েছে, শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ৯ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ৩২৪ টাকা। তার আগে ৬ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ দু’দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমানোর পর এখন দাম বাড়ানো হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার গহনার মতো রুপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা বাড়িয়ে ২ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আবারও বাড়ল সোনার দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে রেফারি কে?

যশোরে রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা চরম ভোগান্তিতে শহরবাসী

শিল্পের উন্নয়নেই অর্থনীতির গতি

ইরানের বিভিন্ন এলাকায় রাতভর বিস্ফোরণ

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

চট্টগ্রামে শিশু ইরা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, সবচেয়ে বিপর্যস্ত সাতকানিয়া

যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ / সরকার আসে, সরকার যায়, শ্রমিকদের ভাগ্যের চাকা ঘোরে না : কেন্দ্রীয় সভাপতি

১২ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

ইরানের হিটলিস্টে এক নম্বরে ট্রাম্প

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের স্মরণীয় সাক্ষাৎ, সুনাগরিক হওয়ার আহ্বান

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, লালমনিরহাটে বন্যার আশঙ্কা

স্পেন-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

X