শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

মিজানুর রহমান, চুড়ামনকাটি:
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

এক রাতের ভারী বর্ষণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সবজিক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। অনেক জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদনকারী চাষিরা। পাশাপাশি ধানের বীজতলাও পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকায় পটল, পুঁইশাক, বরবটি, উচ্ছে, ঢেঁড়স, বেগুন, কচুরমুখী ও কচুর লতিসহ বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। পহেলা আষাঢ়ের পর থেকে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে অধিকাংশ সবজিক্ষেত পানির নিচে চলে যায়। কৃষকদের আশঙ্কা, আরও দুই-এক দিন ভারী বৃষ্টি হলে উঁচু জমির পটল ও উচ্ছের ক্ষেতও জলাবদ্ধ হয়ে পড়বে। ইতোমধ্যে নিচু জমির অনেক সবজি ক্ষেত তলিয়ে গেছে।

চুড়ামনকাটির দোগাছিয়া গ্রামের কৃষক মিলন আক্তার জানান, বৃষ্টির পানিতে তার এক বিঘা পটল ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছ পচে নষ্ট হয়ে যেতে পারে।

বরবটি চাষি দেলোয়ার গাজী বলেন, অতিবৃষ্টির কারণে গাছের ফুল ঝরে যাচ্ছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে গাছও মারা যেতে পারে, যা তার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে।

আব্দুলপুর গ্রামের চারা উৎপাদনকারী কৃষক টিটো জানান, এভাবে বৃষ্টি চলতে থাকলে বাঁধাকপি ও ফুলকপির চারা রক্ষা করা সম্ভব হবে না। ইতোমধ্যে নতুন করে বপন করা বীজ অনেক চাষিরই নষ্ট হয়ে গেছে।

কাশিমপুর গ্রামের রেজাউল ইসলাম বলেন, মাঠের পর মাঠ পানিতে থৈথৈ করছে। ধানের বীজতলাগুলোও সম্পূর্ণ পানির নিচে তলিয়ে রয়েছে।

এ বিষয়ে জানতে চুড়ামনকাটি উপসহকারী কৃষি কর্মকর্তা তরুণ বিশ্বাসের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কৃষিবিদ ইউসুফ আলী বলেন, দীর্ঘ সময় জলাবদ্ধ থাকলে সবজি গাছের গোড়া নরম হয়ে যায়। পরে রোদ উঠলে দ্রুত পচন ধরে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আষাঢ়ের এ বৃষ্টিতে সবজি চাষিদের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সরেজমিনে দেখা গেছে, এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এক দিনের ভারী বৃষ্টিতেই নিম্নআয়ের অনেক মানুষ ঘরবন্দী হয়ে পড়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

মোরেলগঞ্জে ৬ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা, প্লাবিত ২৫ গ্রাম

নাশকতার মামলায় শিক্ষক কারাগারে, সুষ্ঠু তদন্ত চায় পরিবার

টানা বর্ষণে ঝিকরগাছার ১১ ইউনিয়ন প্লাবিত

অতিবৃষ্টির পানির চাপে শালিখায় ব্রিজ ধস, দুর্ভোগে এলাকাবাসী

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানি, দোকানি আটক

লিওনেল মেসির রেকর্ডের সামনে সুইস চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার লড়াই

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আবারও বাড়ল সোনার দাম

X