শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: গ্রামের কাগজ

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া যশোর পৌরসভার বিভিন্ন এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে রাত পর্যন্ত।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পানিবন্দী পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেন।

খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং যশোর সদর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত টানা বৃষ্টিতে যশোর শহরের বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অনেক এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

এ পরিস্থিতিতে টিবি ক্লিনিক এলাকা, খড়কি শাহ আবদুল করিম সড়ক, ধর্মতলা রোড, আপন মোড়, রাসেল চত্বর মোড়, মুজিব সড়ক রেলগেট, নাজির শংকরপুর, খড়কি রূপকথা মোড়, বেজপাড়া চিরুনিকল মোড় ও মিশনপাড়াসহ জলাবদ্ধ বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা।

খাবার পেয়ে কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে অনেক পরিবার রান্না করতে পারেনি। এমন পরিস্থিতিতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে স্বস্তি পেয়েছেন। এ মানবিক উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পেল পর্তুগাল

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

মোরেলগঞ্জে ৬ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা, প্লাবিত ২৫ গ্রাম

নাশকতার মামলায় শিক্ষক কারাগারে, সুষ্ঠু তদন্ত চায় পরিবার

টানা বর্ষণে ঝিকরগাছার ১১ ইউনিয়ন প্লাবিত

অতিবৃষ্টির পানির চাপে শালিখায় ব্রিজ ধস, দুর্ভোগে এলাকাবাসী

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানি, দোকানি আটক

লিওনেল মেসির রেকর্ডের সামনে সুইস চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার লড়াই

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

X