শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পেল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
হোর্হে জেসুস। 

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। হোর্হে জেসুসকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এফপিএফ বিষয়টি নিশ্চিত করেছে।

কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ লিসবনে এফপিএফের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জেসুসকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসের স্থলাভিষিক্ত হলেন ৭১ বছর বয়সি জেসুস। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব ছাড়েন মার্তিনেস।

জাতীয় দলের কোচ হিসেবে এটি জেসুসের প্রথম দায়িত্ব। ৩৬ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এত দিন শুধুই ক্লাব ফুটবলে কাজ করেছেন তিনি। এই অভিজ্ঞ কোচের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে এফপিএফ। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আমরা নতুন এক যাত্রা শুরু করছি। জাতীয় দলে আপনাকে স্বাগতম, মিস্টার হোর্হে জেসুস।’

গত মে মাসে আল নাসরের দায়িত্ব ছাড়েন জেসুস। তার অধীনেই সৌদি ক্লাবটি প্রো লিগের শিরোপা জিতেছিল। আল নাসরের ডাগআউটে থাকার সুবাদে পর্তুগালের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। যেটা নতুন অধ্যায়ে জেসুসের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।

পর্তুগিজ ফুটবলেও জেসুসের অভিজ্ঞতা সমৃদ্ধ। নিজের দেশের ১১টি ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। এই কোচের অধীনে ১০টি শিরোপা জিতেছে বেনফিকা। দেশের বাইরে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকেও ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুলাইয়ের মধ্যে পাঁচটি বড় শিরোপা এনে দেন। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতানোর কৃতিত্বও রয়েছে জেসুসের।

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় দ্রুত নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয় পর্তুগাল। ২০২৫ নেশনস লিগের চ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপে নিজেদের সেরাটা দেখাতে পারেনি। শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। আগামী ২৪ সেপ্টেম্বর নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের প্রধান কোচ হিসেবে অভিষেক হবে জেসুসের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুড়ামনকাটিতে ‘ডিএনএ ডাক্তারখানা’র উদ্বোধন

ইউক্রেনের হামলায় রাশিয়ার অবস্থান বদলাবে না : পুতিন

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পেল পর্তুগাল

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

মোরেলগঞ্জে ৬ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা, প্লাবিত ২৫ গ্রাম

নাশকতার মামলায় শিক্ষক কারাগারে, সুষ্ঠু তদন্ত চায় পরিবার

টানা বর্ষণে ঝিকরগাছার ১১ ইউনিয়ন প্লাবিত

অতিবৃষ্টির পানির চাপে শালিখায় ব্রিজ ধস, দুর্ভোগে এলাকাবাসী

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানি, দোকানি আটক

লিওনেল মেসির রেকর্ডের সামনে সুইস চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার লড়াই

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

X