শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

চুড়ামনকাটিতে ‘ডিএনএ ডাক্তারখানা’র উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:১৫ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:১৬ এএম

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনএ ডাক্তারখানা’। শুক্রবার (১০ জুলাই) বিকেলে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের চুড়ামনকাটি স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের সামনে আল্লাহর দান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহে দুই দিন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে রোগী দেখা হবে। মাত্র ২০০ টাকা ভিজিটের বিনিময়ে সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন গাইনি বিশেষজ্ঞ নির্ধারিত দিনে রোগী দেখবেন।

ডিএনএ ডাক্তারখানার প্রতিষ্ঠাতা রাশেদ আহসান বলেন,'চুড়ামনকাটি ও আশপাশের এলাকার সাধারণ, নিম্নআয়ের ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।'

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা রাশেদ আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষিতে স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম (দুদু), চুড়ামনকাটি প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়াও অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী, ফার্মেসি মালিক, পল্লী চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বল্প ব্যয়ে এমবিবিএস চিকিৎসকের সেবা নিশ্চিত করার এমন উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী। তারা এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুড়ামনকাটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহব্বত আলী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ভাঙল বেলজিয়ামের প্রতিরোধ / ইয়ামাল-ওলমো ম্যাজিকে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে স্পেন

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

স্পেনের পাসিং মাস্টারক্লাস, বেলজিয়ামের রক্ষণবুহ্য ভাঙার লড়াই!

চুড়ামনকাটিতে ‘ডিএনএ ডাক্তারখানা’র উদ্বোধন

ইউক্রেনের হামলায় রাশিয়ার অবস্থান বদলাবে না : পুতিন

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পেল পর্তুগাল

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

মোরেলগঞ্জে ৬ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা, প্লাবিত ২৫ গ্রাম

নাশকতার মামলায় শিক্ষক কারাগারে, সুষ্ঠু তদন্ত চায় পরিবার

টানা বর্ষণে ঝিকরগাছার ১১ ইউনিয়ন প্লাবিত

অতিবৃষ্টির পানির চাপে শালিখায় ব্রিজ ধস, দুর্ভোগে এলাকাবাসী

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানি, দোকানি আটক

লিওনেল মেসির রেকর্ডের সামনে সুইস চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার লড়াই

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

X