সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ লাশ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়েছে, মাত্র দুই দিনের ব্যবধানে কক্সবাজার ও টেকনাফ উপকূল থেকে বঙ্গোপসাগরে ভেসে আসা পাঁচটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে রয়েছে একটি মানুষের কঙ্কাল, তিনটি অর্ধগলিত লাশ এবং কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে উদ্ধার হওয়া মাথা ও দুই পা বিচ্ছিন্ন একটি খণ্ডিত লাশ। ধারাবাহিক এসব ঘটনায় উপকূলজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রতিটি লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

খবরে প্রকাশ, শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া এলাকায় জোয়ারের পানিতে একটি মানুষের কঙ্কাল ভেসে আসে। স্থানীয়রা সেটি দেখতে পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, কঙ্কালটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় লাশটি সম্পূর্ণ পচে কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এর আগে বৃহস্পতিবার টেকনাফের তিনটি পৃথক স্থান থেকে তিনটি অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে সেন্টমার্টিন সমুদ্রসৈকত থেকে একটি, বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত থেকে আরেকটি এবং সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজারছড়া সমুদ্রসৈকত থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে একটি নারীর। একই দিন রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে আরও একটি খণ্ডিত লাশ। সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মী খোরশেদ আলম প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ারের নেতৃত্বে একটি দল লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির মাথা ও কোমরের নিচের দুই পা বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে লাশটি মারাত্মকভাবে পচে বিকৃত হয়ে গেছে। এ অবস্থায় প্রাথমিকভাবে এটি নারী না পুরুষ, তা নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আমরাও মনে করি লাশগুলোর পরিচয় এবং মৃত্যুর কারণ জানা জরুরি। জানতে পারলে অনাহুত মৃত্যু রোধ করা সম্ভব হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে?

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ লাশ

বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না

এ রিল, সে রিল না !

একই সাথে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অতিবৃষ্টিতে মুমিনের করণীয় কী?

যে দেশে পুরুষ সংকটে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

শুভ ফল পাবেন ধনু, সতর্ক থাকুন কর্কট

আজ ১৩ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

ফোনে বেশি কথা বললে কি মস্তিষ্কে টিউমার হয়?

হেমা মালিনী কেন অভিনয় করছেন না?

সেনাবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করার নির্দেশ কিম জং উনের

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

X