সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

সেনাবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করার নির্দেশ কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:০০ এএম
সেনাবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করার নির্দেশ কিম জং উনের।  ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অভিযোগ করেছে যে, সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের পর সামরিক জোট আরও শক্তিশালী করা হচ্ছে এবং অস্ত্র ক্রয় ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ বিশ্বে নতুন সংঘাতের ঝুঁকি সৃষ্টি করবে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ন্যাটো নেতারা উত্তর কোরিয়ার বৈধ সার্বভৌম অধিকারকে হুমকি হিসেবে তুলে ধরছেন। পিয়ংইয়ংয়ের দাবি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ন্যাটো শুধু সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে না, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতাও জোরদার করছে। উত্তর কোরিয়ার মতে, এর ফলে সামরিক জোটভিত্তিক বিভাজন ও মুখোমুখি অবস্থান আরও তীব্র হয়ে উঠছে।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ৫০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কেনা এবং প্রতিরক্ষা শিল্পে নতুন বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানান।

সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানান, সিউল ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে গবেষণা ও উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র উৎপাদনে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী।

এ বক্তব্যেরও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, ন্যাটো মূলত যুদ্ধ ও সংঘাতের জন্য গড়ে ওঠা একটি সামরিক জোট। তাদের অভিযোগ, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার কথা না ভেবে ন্যাটো শুধু নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছেড়ে দিতে চাপ দিয়ে আসছে।

কিন্তু পিয়ংইয়ং মনে করে, সেই প্রচেষ্টা এখন আর সফল হওয়ার সুযোগ নেই। তাদের দাবি, নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে হলে আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের দিকে নজর দেওয়া উচিত।

উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে থেকে এই দুই দেশ পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। পাশাপাশি ন্যাটোর যেসব সদস্য দেশ পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যবস্থায় অংশ নিয়েছে, তাদের ভূমিকাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়া নিজেদের সার্বভৌম অধিকার দায়িত্বশীলভাবে প্রয়োগ করবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এর এক দিন আগে শুক্রবার কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। তাঁর আহ্বানের পর দেশটি পারমাণবিক শক্তি সংখ্যাগত ও গুণগত- উভয় দিক থেকেই আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেমা মালিনী কেন অভিনয় করছেন না?

সেনাবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করার নির্দেশ কিম জং উনের

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

X