সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা অফিস
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই তরুণ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্ভাবনা। তিনি বলেন, অর্থনীতির ভাষায় এটিই ‘জনমিতিক লভ্যাংশ’, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও চীনের মতো দেশগুলো জনমিতিক লভ্যাংশের যথাযথ ব্যবহার করে অল্প সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশকেও একই সুযোগ কাজে লাগাতে হবে। তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য বিদ্যমান। তাই বর্তমান তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করা না গেলে ভবিষ্যতে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত ও কারিগরি প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় অগ্রাধিকার।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের তরুণরা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চায়। তারা এমন সমাজ প্রত্যাশা করে যেখানে মেধা, যোগ্যতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক নাগরিক সমান সুযোগ ও ন্যায়বিচার পাবে। তাই রাষ্ট্রীয় নীতি ও উন্নয়ন পরিকল্পনায় তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, একটি দেশের প্রকৃত শক্তি শুধু জনসংখ্যার আকারে নয়; বরং সেই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করে। অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রমবাজার, পরিবেশ ও সামাজিক নিরাপত্তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এজন্য ভারসাম্যপূর্ণ জনসংখ্যা ও মানবসম্পদের গুণগত উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।

রাষ্ট্রপতি স্বাধীনতার পর পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৬ সালে জাতীয় জনসংখ্যা পরিষদ গঠন এবং জনসংখ্যা নীতি প্রণয়নের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ, নারীর শিক্ষা বৃদ্ধি এবং বাল্যবিবাহ কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এসব পদক্ষেপের ফলে নারীদের সচেতনতা ও পরিবার পরিকল্পনা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি, প্রাকৃতিক সম্পদ ও অবকাঠামোর তুলনায় আমাদের জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। এর সঙ্গে দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত ঝুঁকি, সীমিত বিনিয়োগ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই বাস্তবতায় জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্যখাতের বিষয় নয়; এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিশ্ব অর্থনীতি ও শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত (STEM), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে। একই সঙ্গে সমস্যা সমাধানের সক্ষমতা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা এবং কর্মসংস্কৃতির মতো জীবনদক্ষতারও বিকাশ ঘটাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত এবং শ্রমবাজারের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা আমাদের তরুণদের দেশীয় ও বৈশ্বিক-উভয় শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম করে তুলবে।

তিনি আরও বলেন, পরিকল্পিত পরিবার একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই জাতি গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শিশুমৃত্যু হাস এবং জনস্বাস্থ্যের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জনসংখ্যা বৃদ্ধির হারও আগের তুলনায় কমেছে। এই অর্জন ধরে রাখতে হলে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছেও সমানভাবে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, আমাদের সামনে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, এরমধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও মোট জনসংখ্যার বিশাল ভিত্তির কারণে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু জন্মগ্রহণ করছে। ফলে দেশের মোট জনসংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবহেলার কারণে গত প্রায় দেড় দশক ধরে মোট প্রজনন হার (Total Fertility Rate) দুই দশমিক তিন-এ স্থির রয়েছে। কিন্তু, সাম্প্রতিক সময়ে এটা বাড়াছে বলে সমীক্ষায় উঠে আসছে। দীর্ঘমেয়াদে জনসংখ্যাকে স্থিতিশীল পর্যায়ে আনতে এ হারকে দুই এর কাছাকাছি নিয়ে আসা এবং তা ধরে রাখা আবশ্যক। মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ও জরুরি জাতীয় চ্যালেঞ্জ। অশিক্ষিত ও পশ্চাৎপদ পরিবারে জন্মহার তুলনামূলক অনেক বেশি। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সেভাবে ঢেলে সাজাতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের গড় বয়স বৃদ্ধি এবং কিশোর-কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। এ বিষয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যকে নাগরিকের মৌলিক অধিকার এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই মানবিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক, কার্যকর ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম এগিয়ে চলেছে। স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, দক্ষতা উন্নয়ন এবং জনমিতিক লভ্যাংশের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। এই জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X