সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি:
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (যুবক) নামে এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে ফরিদ হোসেন চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেসের নিচে ঝাঁপ দেন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী জানান, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন সুমি জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার ডান পা হাঁটুর ওপর থেকে এবং বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

অভয়নগরে পানিবন্দিদের মাঝে এলাহি হজ গ্রুপের সহায়তা প্রদান

ফেসবুকে ছবি প্রকাশের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে?

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ লাশ

বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না

এ রিল, সে রিল না !

একই সাথে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

X