সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আব্দুর রহমান ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় এলাকার ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান, সহকারী পরিচালক ইমদাদুল হকসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

অভয়নগরে পানিবন্দিদের মাঝে এলাহি হজ গ্রুপের সহায়তা প্রদান

ফেসবুকে ছবি প্রকাশের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে?

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ লাশ

বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না

এ রিল, সে রিল না !

একই সাথে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

X