বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার মহেশপুর:
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রীনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার ড্রেন নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় শর্ট সার্কিটের কারণে ড্রেনের পাশের একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে। অসাবধানতাবশত শ্রী রাম দোকানের গায়ে হাত দিলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে স্প্যাম মেসেজে বিরক্ত? এই সেটিংস চালু করলেই সমাধান

১৫ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

সাত বছর পর ‘রূপা’ নিয়ে দর্শকদের সামনে আসছেন গোবিন্দ

ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

X