বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

সাত বছর পর ‘রূপা’ নিয়ে দর্শকদের সামনে আসছেন গোবিন্দ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ এএম
সাত বছর পর ‘রূপা’ নিয়ে দর্শকদের সামনে আসছেন গোবিন্দ

দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ। নতুন সিনেমা ‘রূপা’-র মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। শুধু অভিনয়ই নয়, ছবিটির প্রযোজনার দায়িত্বও নিজেই পালন করছেন এই তারকা। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেত্রী রানী স্বর্ণকার।

সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘রূপা’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন গোবিন্দ। এ সময় নিজের দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই একসময় মনে করেছিলেন তাঁর চলচ্চিত্র জীবন শেষ হয়ে গেছে। তবে তিনি বিশ্বাস করেন, নতুন উদ্যমে আবারও দর্শকদের ভালোবাসা অর্জন করতে পারবেন।

গোবিন্দ বলেন, ‘ভাগ্য হয়তো এমনই ছিল যে মানুষ বারবার আমার ক্যারিয়ারের ইতি টেনেছিল। অনেকেই ভেবেছিলেন আমি আর সিনেমায় ফিরতে পারব না। কিন্তু আমি আবার নতুন করে শুরু করছি। স্রষ্টার কাছে প্রার্থনা করি, এই সিনেমা যেন এমন এক জাদু দেখাতে পারে, যা আমি কল্পনা করেছি এবং দর্শক এখনো ভাবতেও পারেনি।’

অভিনেতার ভাষ্য অনুযায়ী, ‘রূপা’ মূলত তরুণ দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। তাঁর বিশ্বাস, এই সিনেমা নতুন প্রজন্মের পাশাপাশি হলবিমুখ দর্শকদেরও আবার সিনেমা হলে ফিরিয়ে আনতে সক্ষম হবে।

সংবাদ সম্মেলনে নিজের জীবনের সঙ্গে ‘১৪’ সংখ্যার এক বিশেষ সম্পর্কের কথাও জানান গোবিন্দ। তিনি বলেন, সংখ্যাতত্ত্বে বিশ্বাস করার পর থেকেই এই সংখ্যাটি তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে বারবার ফিরে এসেছে।

গোবিন্দর ভাষ্য, ‘আমার নামটি সংখ্যাতত্ত্ব মেনে রাখা। মাত্র ১৪ বছর বয়স থেকে আমি সংখ্যাতত্ত্বের ওপর বিশ্বাস করা শুরু করি। ক্যারিয়ারের শুরুতে মাত্র এক সপ্তাহে আমি ১৪টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। টানা ১৪ বছর সুপারস্টা ছিলাম। ১৪তম লোকসভায় আমি সংসদ সদস্য নির্বাচিত হই। এরপর ১৪ বছর আমাকে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। ১৪ সংখ্যা আমার জীবনের সঙ্গে মিশে আছে।’

নব্বইয়ের দশকে ‘হিরো নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’ বা ‘পার্টনার’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দেন গোবিন্দ। অভিনেতাকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’ সিনেমায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

সাত বছর পর ‘রূপা’ নিয়ে দর্শকদের সামনে আসছেন গোবিন্দ

ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

X