বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

১৫ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:১৫ এএম
১৫ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসের প্রতিটি দিনই বহন করে গুরুত্বপূর্ণ নানা ঘটনা, যা মানবসভ্যতা, রাজনীতি, সংস্কৃতি ও বিজ্ঞানের গতিপথকে প্রভাবিত করেছে। ১৫ জুলাইও তার ব্যতিক্রম নয়। আজকের এই দিনে বিশ্বজুড়ে সংঘটিত হয়েছে বহু ঐতিহাসিক ঘটনা। পাশাপাশি জন্মগ্রহণ করেছেন ও মৃত্যুবরণ করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসে আজ ১৫ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যুদিন।

আজকের উল্লেখযোগ্য ঘটনাবলি: ১০৯৯ - ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে। ১৫৮৮ - বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়। ১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন। ১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত। ১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়। ১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু। ১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। ১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন। ১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে। ১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ। ১৯৭৩ - বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়। ১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূ্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ। ১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম। ১৯৯৮ - বাংলাদেশ সরকার কর্তৃক 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়' নামে নতুন মন্ত্রণালয় গঠন। ২০১০ - ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।

জন্ম: ১৬০৬ - রেমব্রন্ট, হল্যান্ডীয় শিল্পী। ১৮২০ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার। ১৮৬১ - শরৎকুমারী চৌধুরাণী, বাঙালি লেখিকা। ১৮৯৩ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৯০৩ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯১৭ - আফগান কমিউনিস্ট নেতা নূর মুহাম্মদ তারাকি। ১৯২৫ - বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব। ১৯৪১ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক। ১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়। ১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন। ১৯৬১ - ফরেস্ট হুইটেকার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। ১৯৭৬ - ডিয়ান ক্রুগা, জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল। ১৯৭৭ - কিটানা বেকার, মার্কিন মডেল ও অভিনেত্রী।

মৃত্যু: ১৮১৭ - রুশ অভিযাত্রী, ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত ও বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ। ১৮৭৮ - সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। ১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার। ১৯১৯ - হের্মান এমিল ফিশার, নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ। ১৯৬০ - লরেন্স টিবেট, মার্কিন অপেরা সংগীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা। ১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে। ২০১০ - বুলবুল আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেতা। ২০১২ - সেলেস্ট হোম, মার্কিন অভিনেত্রী ও গায়িকা। ২০১৭ - মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবিতে আজ থেকে শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস

ইনস্টাগ্রামে স্প্যাম মেসেজে বিরক্ত? এই সেটিংস চালু করলেই সমাধান

১৫ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

সাত বছর পর ‘রূপা’ নিয়ে দর্শকদের সামনে আসছেন গোবিন্দ

ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

X