বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি-সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের আব্দুল মান্নান হত্যা মামলায় তার ভাই আব্দুল হান্নানসহ পরিবারের তিন সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন হোসেন চার্জশিটটি আদালতে জমা দেন। অভিযুক্তরা হলেন, আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা বেগম এবং ছেলে রহমতুল্লাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে বৈদ্যুতিক মিটার ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হন। এ ঘটনায় তার মেয়ে সুমাইয়া খাতুন বাদী হয়ে চাচা, চাচি ও চাচাতো ভাইকে আসামি করে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় আব্দুল মান্নানের মৃত্যু হয়। মামলার পর পুলিশ ওই তিন আসামিকে আটক করে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল হান্নান ও তার ছেলে রহমতুল্লাহ আদালতে জবানবন্দি দেন। মামলার তদন্তকালে আটক আসামিদের আদালতে দেওয়া জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে তিন অভিযুক্তকে আটক দেখানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X