বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনার শিকার হয়। ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, চিলাহাটি ও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়।

রেলওয়ে সূত্র জানায়, মুলাডুলি স্টেশনে বনলতা এক্সপ্রেস, আব্দুলপুর রেলওয়ে জংশনে রূপসা এক্সপ্রেস এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন দীর্ঘ সময় আটকে ছিল। এতে বিভিন্ন ট্রেনের শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। বিকেলেই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, বগিটি গুরুতরভাবে লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবিতে আজ থেকে শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস

ইনস্টাগ্রামে স্প্যাম মেসেজে বিরক্ত? এই সেটিংস চালু করলেই সমাধান

১৫ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

সাত বছর পর ‘রূপা’ নিয়ে দর্শকদের সামনে আসছেন গোবিন্দ

ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

X