শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

চুলে বারবার হাত দেওয়ার অভ্যাস নিয়ে যা বললেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
ঋতুপর্ণা সেনগুপ্ত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’-কে ঘিরে আলোচনায় রয়েছেন। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক, উপস্থিতি এবং একটি দীর্ঘদিনের ব্যক্তিগত অভ্যাস নিয়েও চলছে ব্যাপক আলোচনা।

বিশেষ করে বিভিন্ন সাক্ষাৎকার বা জনসমক্ষে কথা বলার সময় বারবার চুলে হাত দেওয়ার অভ্যাসের কারণে প্রায়ই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। কেউ এটিকে তার স্বাভাবিক অভ্যাস হিসেবে দেখলেও, আবার অনেকে এটিকে অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণের চেষ্টা বলে মন্তব্য করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি বদভ্যাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, কথা বলার মাঝে বারবার চুলে হাত দেওয়া তার পুরোনো অভ্যাস। ঋতুপর্ণার কথায়, কথা বলার সময় তার খালি মনে হয় চুলটা হয়তো ঠিকভাবে সেট নেই, আর সেই কারণেই অবচেতনভাবে হাত চলে যায় চুলে। তিনি জানান, এটি তার ছোটবেলার অভ্যাস হলেও একা থাকার সময় সাধারণত এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যেন তিনি বাড়তি সচেতন হয়ে পড়েন এবং নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন।

উল্লেখ্য, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মাঝে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

৪৫ বছর পর পুনর্জীবন পেল কলাপাড়ার ঐতিহাসিক স্বনির্ভর খাল

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর

যশোরে প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে ৭৮ এতিম শিশুদের মাঝে খাদ্য, হাইজিন প্যাক ও নতুন পোশাক বিতরণ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড, সর্বোচ্চ কত?

X