শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

যশোরের কবি মানবেন্দ্র সাহার স্ত্রীর জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
মানবেন্দ্র সাহা ও তার স্ত্রী পূর্ণিমা

যশোরের সুপরিচিত কবি মানবেন্দ্র সাহার স্ত্রী পূর্ণিমা গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হৃদযন্ত্রের প্রায় ৭৫ শতাংশ কার্যক্ষমতা হারিয়েছে। বর্তমানে মাত্র ২৫ শতাংশ কার্যকর রয়েছে। তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য ব্যয় হবে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পূর্ণিমার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে হার্টবিটের অস্বাভাবিক ওঠানামা শুরু হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় মানবেন্দ্র সাহার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। দুই কোমলমতি সন্তানকে নিয়ে দিশেহারা পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় কবি মানবেন্দ্র সাহা সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও মানবিক মানুষের কাছে স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সবার সামান্য সহযোগিতা ও আন্তরিক দোয়া তার স্ত্রীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সহযোগিতার ঠিকানা ব্যাংক হিসাবের নাম : S.A STORE ব্যাংক: Sonali Bank PLC, Garib Shah Sarak Section, Jashore চলতি হিসাব নম্বর : 2314302000545 রাউটিং নম্বর : 200410708 বিকাশ (পার্সোনাল) : 01409-043562

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, আর্থিক সহযোগিতা পাঠানোর আগে প্রয়োজন হলে মানবেন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যেতে পারে। পাশাপাশি মানবিক এই আবেদনটি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদটি শেয়ার করার আহ্বানও জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

৪৫ বছর পর পুনর্জীবন পেল কলাপাড়ার ঐতিহাসিক স্বনির্ভর খাল

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর

যশোরে প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে ৭৮ এতিম শিশুদের মাঝে খাদ্য, হাইজিন প্যাক ও নতুন পোশাক বিতরণ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড, সর্বোচ্চ কত?

X