শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ এএম
কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে একাধিক হামলা পরিচালনা করেছে। এতে কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলার পর স্থাপনাটিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত করে পুনরায় চালু করার কাজ করছে। পাশাপাশি জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় নাগরিক ও বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ইরান দাবি করেছে, কুয়েতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে দেশটির হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তেহরান জানিয়েছে, মার্কিন বাহিনী ও ইসরায়েল-সমর্থিত যোদ্ধারা এসব স্থাপনায় অবস্থান করছিল।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানি হামলায় ‘বিপুলসংখ্যক বিপ্লববিরোধী ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য’ নিহত হয়েছেন। পাশাপাশি পাল্টা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, মার্কিন হামলায় দেশটির আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস শহর এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় আকারের বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।

ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই-খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও মার্কিন হামলার শিকার হয়েছে।

হরমুজগান প্রদেশে সড়ক, রেলপথ ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে। এছাড়া কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে হরমুজগান প্রদেশের কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছা ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স স্থানান্তরে ক্ষোভ, দ্রুত ফিরিয়ে আনার দাবি

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সামিনুর গ্রেপ্তার

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

চ্যাম্পিয়নশিপ রিং পাচ্ছে বিশ্বকাপজয়ী দল

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

৪৫ বছর পর পুনর্জীবন পেল কলাপাড়ার ঐতিহাসিক স্বনির্ভর খাল

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস অর্থমন্ত্রীর

যশোরে প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে ৭৮ এতিম শিশুদের মাঝে খাদ্য, হাইজিন প্যাক ও নতুন পোশাক বিতরণ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড, সর্বোচ্চ কত?

X