শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ১৯ হাজার তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ এএম
ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ১৯ হাজার তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) প্রায় ১৯ হাজার সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে। আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ওয়ার্ল্ড লিকস এই তথ্য ফাঁসের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মোট পরিমাণ প্রায় ১৪.৩ গিগাবাইট। এসব তথ্যের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন অবকাঠামোর নকশা, যন্ত্রাংশের প্রযুক্তিগত তথ্য, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ এবং নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

ভারতে বর্তমানে সাতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে তামিলনাড়ুর কুদানকুলামে অবস্থিত কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেশটির সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

কুদানকুলাম প্রকল্পের অন্যতম ঠিকাদার অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, প্রকল্প-সংশ্লিষ্ট একটি সার্ভারে সংরক্ষিত তথ্যের কিছু অংশ ফাঁস হয়েছে। তাদের দাবি, সার্ভারটি পরিচালনা করছিল ভারতীয় ডেটা পরিষেবা প্রদানকারী স্টার্টআপ ইয়োত্তা এবং বিষয়টি ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে।

তবে কোন কোন তথ্য ফাঁস হয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি রিলায়েন্স গ্রুপের বিবৃতিতে।

এদিকে পাল্টা এক বিবৃতিতে ইয়োত্তা রিলায়েন্স গ্রুপের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যে সার্ভার থেকে তথ্য ফাঁস হয়েছে— সেটি রিলায়েন্স গ্রুপের এবং সেটিতে সমস্যা ছিল। গত ২৯ মে প্রথম সেই সমস্যা লক্ষ্য করে রিলায়েন্স গ্রুপকে অবহিত করেছিল ইয়োত্তা। পরে জুন মাসের শেষের দিকে রিলায়েন্স গ্রুপের অধীন কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার জানায় যে ‘বহিরাগত পক্ষ’ তথ্য ফাঁসের হুমকি দিচ্ছে।

অর্থাৎ ইয়োত্তার দাবি অনুযায়ী, কেকেএনপির তথ্য চুরি হয়েছিল গত জুন মাসে; সম্প্রতি তা ফাঁস হয়েছে।

ইয়োটা এক বিবৃতিতে জানিয়েছে, ২৯শে মে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মালিকানাধীন তাদের হোস্ট করা একটি সার্ভারে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গেছে। তারা জানায়, কার্যকলাপটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহভাজন র‍্যানসমওয়্যার কার্যকর হওয়া প্রতিরোধ করা হয়। কিন্তু জুন মাসের শেষে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তাদের জানায় যে, ‘বহিরাগত হুমকি সৃষ্টিকারী পক্ষ’ ডেটা ফাঁসের অভিযোগ তুলেছে।

ফাঁস হওয়া ১৯ হাজার তথ্য রয়টার্সের কাছে এসেছে এবং সেসব পর্যালোচনার করার পর এক প্রতিবেদনে ব্রিটিশ এই বার্তাসংস্থা জানিয়েছে, কেকেএনএমের তথ্যভাণ্ডারে সর্বমোট তথ্যের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার এবং ফাঁস হওয়া তথ্যগুলো সেই ভাণ্ডারের অংশ এবং বেশ স্পশংকাতর অংশ। ২০১৬ থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত তথ্যগুলো সংরক্ষণ করা হয়েছিল সার্ভারে।

তবে এই পরমাণু কেন্দ্রের মূল নকশা বা কোর সিস্টেমের কোনো তথ্য পাওয়া যায়নি ফাঁস হওয়া তথ্যগুলোতে। কেকেএনএমের কোর সিস্টেম সরবরাহ করেছিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম।

পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক মার্কিন অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভসের জ্যেষ্ঠ পরিচালক নিকোলাস রোথ তথ্য ফাঁসের এই ঘটনাকে ওই বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন। রয়টার্সকে তিনি বলেছেন, “এসব তথ্য যদি কোনো দুষ্কৃতিকারী গ্রুপের হাতে পড়ে তাহলে (তথ্যগুলো ব্যবাহারের মাধ্যমে) বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার নিখুঁত পরিকল্পনা করতে পারবে তারা।”

“কারণ ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে প্রকল্পের স্পর্শকাতর কয়েকটি অংশে কীভাবে প্রবেশ করা করা যাবে এবং কোন পর্যন্ত যাওয়া যাবে— সেসবও আছে।”

ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর অভিভাবক ও নিয়ন্ত্রক সংস্থা নিউক্লিায়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া সার্ভারের নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে ইতোমধ্যে রিলায়েন্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভারতের প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম তথ্য ফাঁসের এ ঘটনা খতিয়ে দেখছে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনাবাদাম ভিজিয়ে খেলে বেশি উপকারিতা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ১৯ হাজার তথ্য ফাঁস

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

X