শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম
যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

যশোরসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ কারণে উল্লিখিত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

শেখ ফরিদ আহমেদ মানিক / জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

চতুর্থ দিনের মতো বাড়লো জ্বালানি তেলের দাম

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

X