শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

শেখ ফরিদ আহমেদ মানিক / জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

চতুর্থ দিনের মতো বাড়লো জ্বালানি তেলের দাম

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

X