শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে না

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে না

প্রশাসনিক ব্যস্ততার কারণে আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। তবে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছে শিক্ষা বোর্ডগুলো।

শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। বোর্ডগুলোর পক্ষ থেকেও ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে ফল প্রকাশে খুব বেশি দেরি হবে না বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, সেটা আমরা পারবো। এ মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারবো।’

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে শিল্প-সাহিত্যে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা

মাঠিলা সীমান্তে মদসহ আটক ১

মোরেলগঞ্জে দুর্বৃত্তের আগুনে ব্যবসায়ীর ৬ লাখ টাকার ক্ষতি, বিচারের দাবিতে বিক্ষোভ

অভয়নগরের নূরবাগে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ট্রাক ও চালক আটক

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল শতাধিক বাইক

শালিখায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

‘দ্রুতগতির বুলেট ট্রেন চলবে বাংলাদেশে’

রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে না

মির্জা ফখরুল / চীনের বিজ্ঞান-প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের অগ্রগতি সম্ভব

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের আয় থেকে বাংলাদেশও অর্থ পাবে

রুয়েটে চাকুরিতে বহাল করা হচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের

চট্টগ্রাম বন্দরে কনটেইনার আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে

‘ভাগ্যের জোরে ফাইনাল খেলছে আর্জেন্টিনা’

ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে অতিরিক্ত বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা

আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

X