শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

তামান্না আঁখি শ্রাবনী,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যান থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, বৃহস্পতিবার (১৬জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদরের চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলেন যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যানের পাশ দিয়ে এসে ঐ শিক্ষার্থীর সাথে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী ফারিহা সুলতানা বলেন, "আমি ও আমার এক বান্ধবী চুড়ামনকাঠি থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলাম। আমবটতলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের পাশ দিয়ে আসে। মুহূর্তের মধ্যে একজন আমার ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টান দেওয়ার সময় আমি প্রায় ভ্যান থেকে পড়ে যাচ্ছিলাম এবং হাতে ব্যথা পাই।"

তিনি আরও বলেন, "ক্যাম্পাসের এত কাছাকাছি এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"

এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, "আমরা ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তাদের শনাক্ত করা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন, "ঘটনার বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, "খুব শিগগিরই উপাচার্য মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ক্যাম্পাসের আশপাশের এলাকায় নিরাপত্তা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা

আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মেসি-ইয়ামালের লড়াইয়ে নির্ধারিত হতে পারে ব্যালন ডি’অর

মেসিকে ঘিরে ব্র্যাডি-জোকোভিচ-ডুরান্টের উচ্ছ্বাস

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি

রাজনীতি বদলাতে পারে, ইতিহাস নয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

ইরানে তীব্র হচ্ছে হামলা, ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ইরানে টানা সপ্তম রাতের মার্কিন বিমান হামলা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

যশোরসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

নতুন ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ইসলামের আগমন হয়েছিল কীভাবে?

X