শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ভারতে ইসলামের আগমন হয়েছিল কীভাবে?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
ভারতে ইসলামের আগমন হয়েছিল কীভাবে?

ভারতে ইসলামের আগমন ও বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধ বিজয়ের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে ইসলামের সূচনা হয় এবং তা মূলত সামরিক শক্তির মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আধুনিক ইতিহাসবিদ ও গবেষকদের বড় একটি অংশ এই ব্যাখ্যাকে অসম্পূর্ণ বলে মনে করেন। তাদের মতে, ভারতে ইসলামের বিস্তার ছিল বাণিজ্য, সামাজিক পরিবর্তন, সুফিবাদ, কৃষি সম্প্রসারণ এবং রাজনৈতিক ইতিহাসের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার ফল।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, ভারতবর্ষে ইসলামের বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আরব বণিকরা। প্রাচীনকাল থেকেই ভারতের পশ্চিম উপকূল, বিশেষ করে কেরালার মালাবার অঞ্চল, গোলমরিচ ও মসলার আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল। আরব সাগরের নৌপথ ব্যবহার করে আরব ব্যবসায়ীরা নিয়মিত এ অঞ্চলে আসতেন এবং স্থানীয় জনগণের সঙ্গে স্থায়ী বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক গড়ে তুলতেন। এই সম্পর্কের মাধ্যমে ইসলামের পরিচয়ও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।

বিশিষ্ট ইতিহাসবিদ সৈয়দ সুলেমান নদভীর মতে, ইসলামের আবির্ভাবের পর আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলো আরবদের নিয়ন্ত্রণে চলে আসে। এর ফলে ভারত ও আরব বিশ্বের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হয় এবং দক্ষিণ ভারতে ‘মাপ্পিলা মুসলিম’ সম্প্রদায়ের বিকাশ ঘটে।

ভারতের রাজনীতিবিদ ও লেখক শশী থারুরও একাধিকবার উল্লেখ করেছেন যে, কেরালার মালাবার উপকূলে ইসলাম পৌঁছেছিল বিশ্বস্ত আরব বণিকদের মাধ্যমে, কোনো সামরিক অভিযান বা তলোয়ারের শক্তির মাধ্যমে নয়।

ইসলামের প্রাথমিক আগমন নিয়ে প্রচলিত একটি ঐতিহাসিক তত্ত্বে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশাতেই প্রাচীন মুজিরিস বন্দরের মাধ্যমে কেরালায় ইসলামের পরিচয় ঘটে। ৬২৯ খ্রিস্টাব্দে মালিক বিন দিনারের উদ্যোগে নির্মিত চেরামন জুমা মসজিদকে এ দাবির অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়। এর সঙ্গে কেরালার শাসক চেরামন পেরুমলের ইসলাম গ্রহণের কিংবদন্তিও জড়িয়ে রয়েছে।

প্রফেসর ইলিয়াসের মতে, আরব ব্যবসায়ীরা শুধু বাণিজ্যেই সীমাবদ্ধ ছিলেন না; তারা স্থানীয়দের সঙ্গে হিসাবরক্ষণ, ওজন-পরিমাপের আধুনিক পদ্ধতি এবং উন্নত নৌযান নির্মাণ প্রযুক্তিও ভাগাভাগি করেছিলেন। ফলে বাণিজ্যের পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তিরও বিস্তার ঘটে।

অন্যদিকে, ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধ ও মুলতান বিজয় এবং পরবর্তী সময়ে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাকে অনেক ইতিহাসবিদ রাজনৈতিক সম্প্রসারণ হিসেবে মূল্যায়ন করেন। আধুনিক গবেষকদের মতে, এসব অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও প্রশাসনিক বিস্তার; জোরপূর্বক ধর্মান্তর ছিল না এর মূল লক্ষ্য।

ভারতে ইসলামের বিস্তারে সুফি সাধকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শতকের পর চিশতি ও সোহরাওয়ার্দী তরিকার সুফিরা ভারতের বিভিন্ন অঞ্চলে খানকাহ ও দরগাহ প্রতিষ্ঠা করেন। এসব কেন্দ্র ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজমেরে খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ আজও বিভিন্ন ধর্মাবলম্বীর কাছে শ্রদ্ধার স্থান হিসেবে পরিচিত।

ইতিহাসবিদ রিচার্ড ইটনসহ কয়েকজন গবেষকের মতে, বাংলা ও পাঞ্জাবের মতো অঞ্চলে ইসলামের বিস্তার কৃষি সম্প্রসারণ এবং রাষ্ট্রীয় নীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত ছিল। মুসলিম শাসকেরা সুফি খানকাহ ও মসজিদের জন্য অনাবাদি জমি বরাদ্দ দিতেন। পরবর্তীতে সেখানে নতুন কৃষি বসতি গড়ে উঠলে স্থানীয় জনগণের একটি অংশ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে।

সব মিলিয়ে আধুনিক গবেষকদের মূল্যায়ন হলো, ভারতে ইসলামের বিস্তার কোনো একক সামরিক অভিযানের ফল নয়। বরং শতাব্দীব্যাপী বাণিজ্য, সুফিবাদ, সামাজিক পরিবর্তন, কৃষি উন্নয়ন এবং রাজনৈতিক ইতিহাসের সম্মিলিত প্রভাবে ইসলাম ভারতীয় উপমহাদেশে বিস্তার লাভ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা সপ্তম রাতের মার্কিন বিমান হামলা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

যশোরসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

নতুন ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ইসলামের আগমন হয়েছিল কীভাবে?

সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে

এআই কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ

আর্থিক লাভের সুযোগ কর্কটের, দাম্ভিকতা এড়িয়ে চলুন সিংহ

১৮ জুলাই : ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

দাম্পত্যজীবনের অবসান ঊর্মিলার

টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

মেধাবী তরুণদের জন্য সুযোগ ও অনুপ্রেরণার আহ্বান জাইমা রহমানের

কুয়েতে ইরানের হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু ইসরায়েলের

দিরাইয়ে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, প্রধান আসামি আইয়ুব নূর গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার: সোমনাথ দে

মৃত্যুর পর মাগুরায় ১০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

X