শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

দেশে সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮। আর দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বন্যা সম্পর্কিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫৭টি উপজেলার ৩৬২টি ইউনিয়ন ও আটটি পৌরসভা এখন বন্যা কবলিত। এতে মোট ১২ লাখ ১৬ হাজার ৮০৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার। গত ৫ জুলাই রাত থেকে টানা পাঁচ দিনের অতি ভারি বর্ষণে দেশের ৪৩টি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বন্যার কবলে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাত জেলা। এছাড়া এছাড়া চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে, যার মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা শরণার্থী। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের প্রাণহানি ঘটেছে। একই সাথে দুর্যোগে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং কক্সবাজারে একজন এখনো নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যেও সবচেয়ে বেশি কক্সবাজারের, ২৫ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও মৃত্যুর হার উদ্বেগজনক। দুর্গত মানুষদের সহায়তার জন্য ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৮৪৯ জন গৃহহীন মানুষ অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে দুর্গত সাতটি জেলাসহ সারা দেশে এ পর্যন্ত ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল এবং ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউ টিনসহ গৃহ নির্মাণ মঞ্জুরি হিসেবে ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। একই সাথে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা (প্রতি জেলায় ২০ লাখ টাকা করে) দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে বিশেষ উদ্যোগ নেয়া জরুরি বলে আমরা মনে করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ঘিরে ব্র্যাডি-জোকোভিচ-ডুরান্টের উচ্ছ্বাস

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি

রাজনীতি বদলাতে পারে, ইতিহাস নয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

ইরানে তীব্র হচ্ছে হামলা, ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ইরানে টানা সপ্তম রাতের মার্কিন বিমান হামলা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

যশোরসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

নতুন ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ইসলামের আগমন হয়েছিল কীভাবে?

সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে

এআই কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ

আর্থিক লাভের সুযোগ কর্কটের, দাম্ভিকতা এড়িয়ে চলুন সিংহ

১৮ জুলাই : ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

দাম্পত্যজীবনের অবসান ঊর্মিলার

X