শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জানাজায় অংশ নিতে আসা অন্তত আটজন শোকাহত ব্যক্তি রয়েছেন। এসব হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের একটি সমাবেশে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও আল-আওদা হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহমাদ ইয়াসিন মসজিদের সামনে একটি জানাজায় অংশ নেওয়ার জন্য শোকাহত মানুষ জড়ো হয়েছিলেন। জানাজা শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় তাদের লক্ষ্য করে একটি ড্রোন থেকে হামলা চালানো হয়। নিহত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যিনি একই দিন ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় নিহত হয়েছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, তাদের দাবি, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এতে নিরীহ মানুষ হতাহত হওয়ার অভিযোগও তারা পর্যালোচনা করছে।

হামাস এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করে ইসরায়েল নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের সামনেই এসব ঘটনা ঘটছে।

একইদিন উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তাম্মাম স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন থেকে বোমা নিক্ষেপে ৫২ বছর বয়সী এক নারী নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় ফিলিস্তিনিদের একটি সমাবেশে হামলায় আরও একজন নিহত হন। নুসেইরাতের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে হামলায় নিহত হন আরেকজন।

গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় আরও একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। অন্যদিকে, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত এক নারী পরে মারা যান।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) জানিয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এসব হামলার মাত্রা আরও বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এসিএলইডির তথ্য অনুযায়ী, গত মাসে গাজায় ৪০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কোনো এক মাসে এটি ছিল সর্বোচ্চ হামলার ঘটনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে চাকুরিতে বহাল করা হচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের

চট্টগ্রাম বন্দরে কনটেইনার আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে

‘ভাগ্যের জোরে ফাইনাল খেলছে আর্জেন্টিনা’

ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে অতিরিক্ত বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা

আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মেসি-ইয়ামালের লড়াইয়ে নির্ধারিত হতে পারে ব্যালন ডি’অর

মেসিকে ঘিরে ব্র্যাডি-জোকোভিচ-ডুরান্টের উচ্ছ্বাস

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি

রাজনীতি বদলাতে পারে, ইতিহাস নয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন স্পেনের

ইরানে তীব্র হচ্ছে হামলা, ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ইরানে টানা সপ্তম রাতের মার্কিন বিমান হামলা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

যশোরসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

X