শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল

চীনের বিজ্ঞান-প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের অগ্রগতি সম্ভব

ঢাকা অফিস
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীনের উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা এবং দেশটির বিনিয়োগ বাংলাদেশ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি ও উন্নয়ন আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বর্তমানে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, বাংলাদেশ সেই উন্নয়নের সুফল কাজে লাগাতে পারলে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

তিনি বলেন, ‘আমাদের ২০ কোটি মানুষের এই দেশে প্রায় ৪ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ অত্যন্ত জরুরি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের যুবসমাজ যেভাবে চীনে পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে প্রযুক্তিগত আদান-প্রদান বাড়াচ্ছে, তা দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘শুধু আমদানি নির্ভরতা কমিয়ে এনার্জি খাত, কারিগরি শিক্ষা, কৃষি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশের পাশে থেকে পারস্পরিক স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।’

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়। পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনামলে এ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে শিল্প-সাহিত্যে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা

মাঠিলা সীমান্তে মদসহ আটক ১

মোরেলগঞ্জে দুর্বৃত্তের আগুনে ব্যবসায়ীর ৬ লাখ টাকার ক্ষতি, বিচারের দাবিতে বিক্ষোভ

অভয়নগরের নূরবাগে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ট্রাক ও চালক আটক

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল শতাধিক বাইক

শালিখায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

‘দ্রুতগতির বুলেট ট্রেন চলবে বাংলাদেশে’

রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে না

মির্জা ফখরুল / চীনের বিজ্ঞান-প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের অগ্রগতি সম্ভব

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের আয় থেকে বাংলাদেশও অর্থ পাবে

রুয়েটে চাকুরিতে বহাল করা হচ্ছে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের

চট্টগ্রাম বন্দরে কনটেইনার আটকে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে

‘ভাগ্যের জোরে ফাইনাল খেলছে আর্জেন্টিনা’

ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে অতিরিক্ত বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা

আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

X