
খুলনার ডুমুরিয়া উপজেলায় আসমানী খাতুন (৯) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধামালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসমানী খাতুন ধামালিয়া গ্রামের মো. আফজাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আসমানীকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন