
যশোরে এপেক্স ক্লাব অব বাংলাদেশ মুন্সী মেহেরুল্লা’র ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিএম শামীম হোসেন। একই কমিটিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. মুস্তাফিজুর রহমান।
১৮ জুলাই জয়তী সোসাইটিতে অনুষ্ঠিত ক্লাবের নির্বাচনী কার্যক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বিএম শামীম হোসেন বলেন, এপেক্স ক্লাবের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন