সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। আকস্মিক এই বিভ্রাটে ফেসবুকের নিয়মিত কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, দুপুরের পর থেকে অনেকেই স্বাভাবিকভাবে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। স্মার্টফোনের অ্যাপ এবং কম্পিউটার ব্রাউজার—উভয় মাধ্যমেই ফেসবুকে প্রবেশে সমস্যা হচ্ছে। আবার কেউ কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারলেও নিউজ ফিড লোড হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। অনেক ক্ষেত্রে নতুন পোস্ট বা আপডেটও দেখা যাচ্ছে না।

ওয়েবসাইট ও অনলাইন সেবার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যেও ফেসবুকের এই বিভ্রাটের বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার দিকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

ফেসবুকের এই আকস্মিক বিভ্রাটের কারণে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ফেসবুকনির্ভর অনলাইন ব্যবসা, মার্কেটিং এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তবে ঠিক কী কারণে ফেসবুকের এই কারিগরি সমস্যা তৈরি হয়েছে এবং কখন নাগাদ সেবাটি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X