
যশোরে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য ঈদগাহ মাঠে আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। সেইলর চলতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছিলো যশোর টাউন হল মাঠে। সেখানে বৃক্ষমেলা চলমান থাকায় ফাইনাল ম্যাচটি ঈদগাহ মাঠে দেখানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।
আজ রাত ৯টার দিকে হঠাৎই "তৌহিদী জনতা" নামে একদল মুসল্লি ঈদগাহে মাঠে জড়ো হয়। তারা মাঠের পবিত্রতা রক্ষার দাবিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ না দেখানোর জন্য বাধা দেয়। এমনকি মানববন্ধনের প্রস্তুতি নেয়।
এক পর্যায়ে পুলিশ এসে আয়োজক এবং মুসল্লিরেদর সাথে কথা বলে। সিদ্ধান্ত হয় ঈদগাহ মাঠে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানো হবে না। এরপর আয়োজকরা তাদের যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলে।
মন্তব্য করুন