মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

যে বয়সে সহপাঠীদের সাথে খেলার মাঠে মেতে থাকার কথা, বইয়ের পাতায় বুঁদ হয়ে রঙিন স্বপ্ন বোনার কথা; ঠিক সেই বয়সেই এক কিশোরের কাঁধে চেপে বসেছে জীবনের রূঢ় বাস্তবতা ও সংসারের নির্মম বোঝা। নাম তার মো. ফাহিম। বয়স মাত্র ১৪ বছর।

মাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর গ্রামের দরিদ্র দিনমজুর মো. সাখাওয়াত মোল্যা ও পারুল বেগমের ছোট ছেলে সে। ফাহিম উপজেলার মৌশা মোহাম্মাদীয়া (স.) দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। তবে অভাবের কষাঘাতে তার ছাত্রজীবন এখন এক বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে দাঁড়িয়েছে।

দরিদ্র দিনমজুর বাবার সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তিন বোনের বিয়ে আর বড় ভাইয়ের ঢাকা প্রবাসের পর, বাবা-মায়ের ভরণপোষণ ও নিজের পড়াশোনার খরচ জোগাতে ফাহিমকে বেছে নিতে হয়েছে এক ব্যতিক্রমী পথ। সে ফেরি করে কফি বিক্রি করে মহম্মদপুর সদর বাজারে। অভাবের কারণে প্রতিদিন মাদরাসায় যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। সপ্তাহের শুধু বৃহস্পতিবার সে ক্লাসে অংশ নেয়, আর বাকি দিনগুলো কাটে মহম্মদপুর বাজারের অলিতে-গলিতে। তবে পরীক্ষার সময় ঠিকই সে পরীক্ষায় অংশ নেয়।

প্রতিদিন সকাল নয়টায় একটা বড় ফ্লাক্সে ১০০ কাপ কফির গরম পানি, চিনি ও ওয়ান-টাইম কাপ এবং প্রয়োজনীয় সব উপকরণ বুকে-গলায় ঝোলানো বিশেষ ধরনের লাল ব্যাগে গুছিয়ে ফাহিম বেরিয়ে পড়ে। মহম্মদপুর বাজারের অলিগলি ঘুরে ঘুরে রাত আটটা পর্যন্ত চলে তার এই নিরন্তর পথচলা। প্রতি কাপ কফি মাত্র ১০ টাকা দরে বিক্রি করে সে। দিনে ১০০ কাপ কফি বিক্রি শেষে খরচ বাদে তার লাভ থাকে প্রায় ৫০০ টাকা। এই সামান্য উপার্জনেই টেনেটুনে চলে তাদের সংসার।

উপজেলার যশপুর গ্রামে তাদের মাথা গোঁজার ঠাঁই বলতে দুটি জীর্ণ টিনের ঘর। যার একটি ছাবড়া, আর অন্যটির দুই পাশে টিন থাকলেও বাকি দুই পাশে পাটকাঠির নড়বড়ে বেড়া।

মাটির কাঁচা ডোয়ার এই কুটিরে বসেই ফাহিম তার ভবিষ্যৎ হাতড়ায়। কিন্তু সামনের দিনগুলো আরও অন্ধকার। ক্লান্তিভেজা কণ্ঠে ফাহিম জানায়, “দাখিল পরীক্ষার পর হয়তো পড়াশোনা একেবারেই বন্ধ করে দিতে হবে। এই বয়সে একা হাতে পড়াশোনার খরচ চালানো আর সংসারের এই ভারী ঘানি টানা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।”

এক ফ্লাক্স কফি আর বুকভরা স্বপ্ন নিয়ে পথ চলা এই কিশোর কি তবে ঝরে পড়বে মাঝপথেই? ফাহিমের এই নীরব লড়াই আজ এক বড় সামাজিক আকুতি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X