মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

কুটিকালে দেকতাম একসের গোস্ত কিনলি হালুসালু কইরে খাওয়া যাইতো। আর একন একসের গোস্ত কিনলি রান্দার পর যা হয় তা দিয়ে দুই তিনজনের এক সাজ হবে কিনা সন্দো। আমার এক ভাবীর সাতে এই নিয়ে ম্যা’ভাইর কালকে বাইদেয়েচে হাইরে হাই। ম্যা’ভাইর যেই কইয়েচে রান্দার সুমায় ঝাল নুন চেক করার নাম কইরে আইলে বওয়াও, তাই খাতি গেলি হাড়িতি গোস্ত শট। এই কতা কওয়ার সাতে সাতে ভাবীও ভিমরুলির মতো তারে চাগাবাগা কইরে ধইরেচে। পরে এই নিয়ে বড় ক্যাওয়াজ হতি পাইত্তো যদি চাচা আইসে বান্দাল না দিতো। চাচা ম্যা’ভাইরে ডাইকে কলে শোন, তুই যে অকারনে বৌমারে দুষারোপ কত্তিচিস, দিন দুইনের কোন খবরাখবর রাখিস? ম্যা’ভাই কলে তুমি কোল টানা শালিস কইরেনা কলাম। মুরুব্বী কলে, শোন আগে গরু ছাগলের খড় ভুষি পাতা পুতি খাইতো তাতে গোস্ত এট্টু কম হলিও যা হইতো তা টনটাইট। আর একন ফিডমিড খাওয়ায়ে ভইদো বানাচ্চে। গোস্ত বেশি হচ্চে কিন্তুক তাতে পানি সার। যকনই চুলোর পরে গোস্ত চড়ানো হয় তকনই মচ্চিমুলামে পানি বাইরোনো শুরু হয়। শুনতি পালাম অনেকেই আবার জবোই দিয়ে গোস্ত পানির ডিরামে চুবোয় নিয়াসে। আর যারা এট্টু স্যায়না তারা গোস্তোর মদ্দি সিরিঞ্জ দিয়ে পানি পুশ করে। মুরুব্বীর কতা শুইনে ম্যা’ভাই আর আমার তো পুইতো যাওয়ার দশা। কোনদিন তো ইরাম কইরে তাগায় দেকা হয়নি। খতে হাতে নিয়ে শুদু সদায়পাতিই কইরে আনি। তলাশ করা হইয়ে ওটে না। মুরুব্বী দুক্কু কইরে কলে, আগে মা চাচীরা মসলাপাতি দিয়ে গোস্ত নুনাশ কইত্তো। বাটি নিয়ে কত বইসে থাকিচি নুনাশ গোস্ত খাওয়ার জন্যি। পরে নুনাশ গোস্তে উপরি পানি দিয়ে ঝোল বানাতো। আর একন গোস্ত চুলোয় দিলি যে পানি বাইরোয় সিডা কুমাতিই জীবন খ্যায়। মুরুব্বী আমারে কলে ভাইবে দেক আক্কেল এক সের গরুর গোস্তোর দাম সাড়ে আটশ। চার পুয়া গোস্তে যদি এক পুয়ার বেশি পানি বাইরোয় তালি পানির সের কত কইরে পড়ে? অংক কষায় কুটিকালতে দূব্বল বিলে লিকাপড়াই পাইজে গিলো। একন এই অংকের হিসেব মিলোবো কনতে কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

X